তজুমদ্দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত
প্রতিনিধিঃ
টিটু মজুমদার
সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।তার ধারাবাহিকতায় সারা দেশের ন্যায়
ভোলার তজুমদ্দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও সকল সনাতনী অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কালী মন্দিরে গিয়ে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অরবিন্দু দে টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন,উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি একে এম মহিউদ্দিন জুলফিকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিধু ভুষণ রায়, কালী মন্দিরের সহ-সভাপতি বাবু ভবরঞ্জন দাস,শ্রী শ্রী অনিল বাবাজির সেবাশ্রম এর সভাপতি বাবু রুপন চন্দ্র দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু বিমল বিশ্বাস সহ বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদক বৃন্দ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।পরে
উপজেলা বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তবৃন্দ এবং সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত থেকে বিশেষ পার্থনা করেন ও দুর দুরান্ত থেকে আগত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
