বোরহানউদ্দিনে কাঁচা রাস্তায় ধান রোপণ করে দুর্ভোগের প্রতিবাদ এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন
প্রতিনিধিঃ
মিসেস অনন্যা হাওলাদার, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ও দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বছরের পর বছর ধরে অবহেলিত কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, জুমার নামাজের পর এলাকাবাসী বাবলু মাঝির দোকান থেকে ছোটমানিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ কাঁচা রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ ও একইসঙ্গে বৃহৎ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
দুর্ভোগই নিত্যসঙ্গী রাস্তাটি বছরের পর বছর ধরে চলাচলের একেবারেই অনউপযুক্ত। বর্ষাকালে কাঁদা, শুকনো সময়ে ধুলা—চলার উপযোগিতা নেই বললেই চলে। দুর্ঘটনার শিকার হচ্ছেন নারী, শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
মানববন্ধনে এলাকাবাসীর একটাই দাবি—এই কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করা হোক।
মানববন্ধনে উপস্থিত কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি নুরুল করিম জানান, এটি অবহেলিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা! যা বিগত ৪০ বছর ধরে সংস্কার করা হয়নি। রাস্তাটির এমন অবস্থা যে, আগুনে পুড়ে যদি ১০ হাজার মানুষও মারা যায় তারপরও ফায়ার সার্ভিস দিয়ে তাদেরকে উদ্ধার করতে পারবে না।
রাস্তাটা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খায়ের হাট বাজারের পিছন থেকে ছোট মানিকা ফাজিল মাদ্রাসা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে।
বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তার বড় অংশ কাদা পানিতে পরিণত হয়, সাধারণ মানুষের চলাচল, বিশেষ করে ছাত্রছাত্রী, রোগী ও বৃদ্ধদের যাতায়াত চরম দুর্ভোগে পড়ে।
কিছু কিছু স্থানে রাস্তার অবস্থা আরও শোচনীয়। সেখানে রাস্তাটি যেন একটি জলাশয়ে পরিণত হয়। পথচারীদের জুতা খুলে হাঁটতে হয়, মোটরসাইকেল বা রিকশা চলাচলও হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ।
ছোট মনিকা ফাজিল মাদ্রাসায় অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে, অথচ তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে।
আমরা দাবি জানাচ্ছি উপজেলা প্রশাসন বোরহানউদ্দিন নিকট, এই জনদুর্ভোগ লাঘবে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুফতী নূরুল কারীম, দৌলতখান দক্ষিণ জয়নগর ইউনিয়ন জামায়াত সভাপতি ডা. নিরব সমাজসেবক কাশেম মেলেটারী, শিক্ষক আনোয়ার হোসাইন,স্থানীয় মসজিদের ইমাম, হাফেজ মাওলানা হাসান শরিফ, মাওলানা আওলাদ হোসেন, মাওলানা ইউনুস, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার শিক্ষক আশ্রাফ ফারুক, স্থানীয় সুমন হাওলাদার,মোঃ নুরুদ্দিন এছাড়াও মসজিদের মুসুল্লি, শিক্ষকমণ্ডলী, মাদ্রাসা প্রতিনিধি, ব্যবসায়ী, রিকশাচালক, কৃষক, শ্রমিক, ছাত্র-যুব সমাজ উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী, রাস্তাটি অবহেলার কারণে এখন যেন একটি জলাবদ্ধতায় রূপ নিয়েছে।
তাই তাঁরা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তার মাঝে ধান রোপণ করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
তাদের স্পষ্ট বার্তা— উন্নয়নের নামে শোভন প্রচার নয়, চাই বাস্তব পদক্ষেপ।
এ্য ব্যপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান জানান,আমি রাস্তাটি পরিদর্শনে যাব এবং রাস্তাটি পাকা করনের জন্য চেষ্টা করব।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
