সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজির শিমলা দুলালবাড়ী মানবকল্যাণ সংগঠনের ভিত্তি প্রস্তর স্থাপন

০ টি মন্তব্য 33 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহাঈীর আলম, ময়মনসিংহ
print news | কাজির শিমলা দুলালবাড়ী মানবকল্যাণ সংগঠনের ভিত্তি প্রস্তর স্থাপন | সমবানী

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলায় কোরআনের আলোকে সমাজকে আলোকিত করার মাধ্যমে সমাজের অসহায়, দুঃস্থ, সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত একটি মানবকল্যাণ,সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ”কাজির শিমলা দুলালবাড়ী মানবকল্যাণ সংগঠন ” এর স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার ( ২৭ শে ডিসেম্বর) দুপুর ২ টার দিকে অত্র সংগঠনের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী মোঃ আল হাদীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি,দানবীর ও অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব আবু নোমান শেখ। আলহাজ্ব আবু নোমান শেখ তাঁর বক্তব্যে বলেন- সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্র সংগঠন মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করার মাধ্যমে সভ্য,সৃজনশীল ও সম্ভাবনাময় আশ্রয়স্থল হিসেবে সংগঠনটির কার্যক্রম চলমান থাকবে। এসময় তিনি সংগঠনকে আরো গতিশীল,আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সংগঠনের সদস্য হয়ে আর্ত মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আগামী প্রজন্মকে ধর্মীয় জ্ঞান চর্চা ও জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে ‘ আলহাজ্ব আবু নোমান শেখ ইসলামিক পাঠাগার’ নামে একটি প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে অত্র সংগঠনের সহ- সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ বলেন- অত্র সংগঠনটি ২৬ শে মে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সংগঠনটির মূল লক্ষ্যই ছিল মানব সেবায় আত্মনিয়োগ। এ লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোঃ নাজমুল ইসলাম পিটুল সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোমী ও সুশিক্ষিত যুব সমাজ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অত্র এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ। আলোচনা ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত ও গণ ভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading