লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ইউসুফ আহমেদ, লালমোহন (ভোলা)
ভোলার লালমোহনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মাদক রোধ, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, লালমোহন প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
