রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা -৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন

০ টি মন্তব্য 8 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা
print news | ভোলা -৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী যুবদল নেতা নূরুল ইসলাম নয়ন | সমবানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যান।

শুক্রবার ভোর ৪টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮১ হাজার ৪৩৭ ভোট। ফলে দু’জনের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৭ হাজার ৯১৪।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিন হাতপাখা প্রতীকে ২৪ হাজার ৯৩৫ ভোট পান। জাতীয় পার্টি প্রার্থী মো. মিজানুর রহমান লাঙল প্রতীকে পান ৫৪৫ ভোট। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা অল্পসংখ্যক ভোটে সীমাবদ্ধ থাকেন।

এই আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ২০ হাজার ৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩ লাখ ৩ হাজার ৬০৯ জন। বৈধ ভোট পড়ে ২ লাখ ৯৬ হাজার ৮৮৭টি এবং বাতিল হয় ৬ হাজার ৪২২টি। ভোটের হার ছিল ৬০ দশমিক ৪৮ শতাংশ।

উল্লেখ্য, ভোলা-৪ আসনটি চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত। অতীতে এ আসনে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলম তিনবার নির্বাচিত হয়েছিলেন। এবার দলীয় সিদ্ধান্তে নতুন মুখ হিসেবে নয়নকে মনোনয়ন দেওয়া হলে প্রথমবারেই তিনি বিপুল ব্যবধানে বিজয় অর্জন করে চমক দেখান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading