কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যাহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদসহ উপজেলা, ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
