সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।
সোমবার বেলা ২ টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে অবগত হন। সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন৷
পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা তাদের শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেফতার করা হবে।
চোরাচালান বন্ধ, যানজট নিরসন, জলমহালে অবৈধভাবে মাছ আহরণ ও বালু লুট বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে৷ সিলেট সুনামগঞ্জ সড়কে ডাকাতি প্রতিরোধে এবং বিভিন্ন জায়গাতে ডাকাত আতংকে পুলিশ আরও বেশী তৎপর হবে এমন আশ্বাস প্রদান করেন। তিনি বলেন সমালোচনা করলে ভুল সংশোধন করার সুযোগ থাকে।
জেলার আইনশৃঙলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমেকর্মীদের সহযোগিতা চান পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জাকির হোসেন, ডিআইও আজিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম , টি আই মোহাম্মদ হানিফ, ডিবি ওসি মোহাম্মদ আহমদ উল্লাহ প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
