রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্রসহ সাবেক প্যানেল মেয়র আটক

০ টি মন্তব্য 19 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | মোংলায় যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্রসহ সাবেক প্যানেল মেয়র আটক | সমবানী

বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি বিদেশি দুইনলা বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বিত টিম এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাবেক প্যানেল মেয়র মো. সফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র (৬৬), সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) ও মো. ডালিম (৫২)।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহম্মেদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মোংলা থানায় হস্তান্তরের করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading