শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্রসহ মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার

০ টি মন্তব্য 6 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্রসহ মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে দেশী অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় আর্মিক্যাম্প সূত্রে জানাগেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশের ন্যায় ভাণ্ডারিয়া উপজেলায় এ অভিযান চলমান আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক পৌঁণে তিনটার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা গ্রামের স্থানীয় বটতলা মল্লিক বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টেরর পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। অভিযানকালে দেশী অস্ত্র, এনআইডিকার্ড, গাজা প্রস্তুুতকারী সরঞ্জামাদি এবং হরিণের শিং উদ্ধার করে সেনাবাহীনির অভিযানকারী টিম।

ভাণ্ডারিয়া সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোস্তাক ফাহাদ জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

এদিকে অভিযানের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে ভাণ্ডারিয়ায় অপরাধ প্রবণতা কমবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading