বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতী ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

০ টি মন্তব্য 4 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মিসেস অনন্যা হাওলাদার, ভোলা
print news | ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতী ফজলুল করিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা | সমবানী

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদ প্রার্থী মুফতী মাওলানা ফজলুল করিম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন,
“ইনসাফ, উন্নয়ন ও মানবিক মর্যাদার ভোলা-২ গড়াই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, ভোলা-২ একটি সম্ভাবনাময় দ্বীপাঞ্চল হলেও দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের কারণে এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থা পরিবর্তনে সৎ নেতৃত্ব, আল্লাহভীতি ও জবাবদিহিতার ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

ইশতেহারে তিনি ভোলা-বরিশাল সড়ক যোগাযোগের জন্য বহুপ্রতীক্ষিত ভোলা সেতু নির্মাণে বাস্তব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। কৃষি ও মৎস্য খাতে ইলিশকে জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপান্তর, জেলেদের জন্য স্থায়ী ভাতা ও বিকল্প কর্মসংস্থান, কৃষকদের ন্যায্যমূল্য, সুদমুক্ত কৃষিঋণ এবং কোল্ড স্টোরেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন।
শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে গ্যাস-বিদ্যুৎভিত্তিক ইকোনমিক জোন, কৃষি ও মৎস্যভিত্তিক শিল্প, যুবকদের জন্য আইটি ও ফ্রিল্যান্সিং হাব গড়ে তোলার কথা বলেন তিনি।

শিক্ষা খাতে একটি ভোলা দ্বীপ পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি ইউনিয়নে মানসম্মত মাধ্যমিক শিক্ষা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। স্বাস্থ্য খাতে ভোলাতেই চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি মেডিকেল কলেজ, ২৪ ঘণ্টার জরুরি সেবা ও ভাসমান মেডিকেল সার্ভিস চালুর অঙ্গীকার করা হয়।
ইশতেহারে দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও চরদখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়ে ডিজিটাল ভূমি রেকর্ড ও ঘুষবিহীন সেবার প্রতিশ্রুতি দেন তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় উপাসনালয় রক্ষা এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের কথাও তুলে ধরেন মোঃ ফজলুল করিম।

পরিবেশ ও দ্বীপ উন্নয়নে নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান, সুপেয় পানি, স্যানিটেশন ও জলবায়ু সহনশীল বাসস্থানের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
শেষে তিনি বলেন,

“আমরা ক্ষমতার রাজনীতি নয়, খিদমতের রাজনীতি করতে চাই। ইনসাফের শাসন ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”

ইশতেহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলা আমির মাওলানা মাকসুদুর রহমান এনসিপির ভোলা জেলা সদস্য সচিব মেহেদী হাসান শরীফ জেলা সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ মিয়া,বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম,

শিবিরের কেন্দ্রীয় সদস্য হেলাল উদ্দিন রুবেল,ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল কামাল উদ্দিন রায়হান সহ উপজেলার জামায়াত ও ১১ দলিও নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading