রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতি সহ ৫ দাবীতে গৌরনদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

০ টি মন্তব্য 15 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | পিআর পদ্ধতি সহ ৫ দাবীতে গৌরনদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত | সমবানী

পিআর পদ্ধতিসহ ৫দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা, পৌর ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বাদ আছর গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল-১ আসন গৌরনদী-আগৈলঝাড়া থেকে সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ¦ কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক আমীনুল ইসলাম খসরু, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ¦ মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য মাওলানা জাকির হোসেন, সহকারী সেক্রেটারী মোঃ রুহুল আমিন সবুজ, পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরু, ৬নং ওয়ার্ড আমির মোস্তফা আনোয়ারুল ইসলাম টিপু-সহ উপজেলার সকল মসজিদের ইমাম ও ইসলাম পন্থি তাওহিদী জনতা ও জেলঅ জামায়াতের এবং ইপজেলা জামায়াতে সকল নেতৃবৃন্দ-সহ হাজার হাজার মুসলিম জনতা পিআর পদ্ধতিসহ ৫ দাবীতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।

অপর দিকে আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল-১ আসন, গৌরনদী-আগৈলঝাড়া থেকে সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ¦ কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক আমীনুল ইসলাম খসরু, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. ফজলুর রহমান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading