কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রতিনিধিঃ
কুড়িগ্রাম প্রতিনিধি
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
সকাল ১০টায় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের আওতায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন বাল্যবিবাহের কুফল সম্পর্কে ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করে। সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক জেবুন্নেছা।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা, সলিডারিটির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আবু নাসার ফাইজার রহমান, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রোজেক্টের যুব প্রতিনিধি শিউলি আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, নারীকে শুধুমাত্র নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সমতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করে ক্ষমতায়ন করতে হবে। এজন্য সর্বস্তরের পুরুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে সর্বত্রই নারীকে মা, বোন, কন্যার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
