সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

০ টি মন্তব্য 20 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিনে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন | সমবানী

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। শনিবার ৮ মার্চ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
১১ টার দিকে উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর বোরহানউদ্দিন কর্মকর্তা চামেলী বেগম।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটোনারী সার্জন মোসাম্মৎ নাজনীন, জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের সম্পাদক ইশরাত জাহান বনি, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমবানী প্রকাশক এম এ অন্তর হাওলাদার, এনজিও কো-ওডিনেটর মোঃ বাবুল আকতার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ মনিরুল ইসলাম, মহিলা অধিদপ্তর অফিসের আবুল কালাম। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছেন সাচরা রাবেয়া বেগম, ২য় তামান্না বেগম গংগাপুর,৩য় আবু ছালেম গংগাপুর।

বক্তারা বলেন, নারীকে শুধুমাত্র নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সমতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করে ক্ষমতায়ন করতে হবে। এজন্য সর্বস্তরের পুরুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে সর্বত্রই নারীকে মা, বোন, কন্যার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading