সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন।

০ টি মন্তব্য 32 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রফিকুল ইসলাম, লাখাই
print news | লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন। | সমবানী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইতিহাসে জড়িয়ে বাঙালির গর্ব ও অহংকার। মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাখাই উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে লাখাই উপজেলার প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ইত্যাদি প্রতিযোগীতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, শিক্ষক অংশ নেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পরে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে ও পজিবি কর্মকর্তা এমকে শাহেদ এর সঞ্চানালয়,উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশ বহন করে, তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে অনন্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের এবং ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে। পুরো আয়োজন জুড়েই ছিল ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ও ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, স্মৃতিচারণ ও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার আবহ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading