,

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত। 

০ টি মন্তব্য 16 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাকির জমাদ্দার, বাকেরগঞ্জ (বরিশাল)
print news | বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।  | সমবানী

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৪ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা হল রূমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনিল কুমার দাশ ঝন্টু।

পংকজ কুমার দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তপন কুমার দাশ,বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, বাংলাদেশ প্রেসক্লাবের বাকেরগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক জাকির জমাদ্দার, বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফ্লোরেন্স লিলি সরকার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading