শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 7 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | ভাণ্ডারিয়ায় জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এবং নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় তিনি এসব কার্যক্রম পর্যবেক্ষণ শেষে উপজেলা নির্বাচন অফিসে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজসহ অন্যান্য কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে মো. ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ভাণ্ডারিয়া উপজেলা একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল উপজেলা। নির্বাচন ঘিরে এখানে প্রশাসনের প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। ভোটারদের আস্থা বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading