সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

০ টি মন্তব্য 20 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
print news | তেঁতুলিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন | সমবানী

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে তেঁতুলিয়া সরকারি পাইলট মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

পাশাপাশি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা ভবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেছে স্ব স্ব প্রতিষ্ঠান।

এদিকে, দিবসের শুরুতে তেঁতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা নিবার্হী অফিসার আফরোজ শাহীন খসরু ও পরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুসা মিয়া ।

সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী সংগঠন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষজন শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading