চরফ্যাসনে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা
ভোলার চরফ্যাশনে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রায় ৯০০ পরিবারের প্রক্সি মিনস টেস্ট (দারিদ্র্য সূচক) নির্ণয় করে তাদের হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত এই পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।
এছাড়া ওয়ার্ড কমিটি সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাব ও গৃহস্থালি সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি) এবং রেমিট্যান্স প্রবাহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ইউনিয়ন কমিটি এসব তথ্য যাচাই-বাছাই করে।
সকল তথ্য বিশ্লেষণের মাধ্যমে একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ (ডাবল ডিপিং), সরকারি চাকরি, পেনশন প্রাপ্তি ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে ৪৮৬টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাথমিক পর্যায়ে ২৩৩টি নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
