রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি বন্দরে আমদানিকারককে ২০ হাজার টাকা জরিমানা

০ টি মন্তব্য 4 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হিলি বন্দরে আমদানিকারককে ২০ হাজার টাকা জরিমানা | সমবানী

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি ও পাইকারি ক্রেতাদের কাছে বিক্রয় রশিদ না দেওয়ার অভিযোগে এক আমদানিকারকের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে হিলি স্থলবন্দরে পরিচালিত অভিযানে আমদানিকারক প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লেও বাজারে আশানুরূপ দাম কমছে না। সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের কার্যক্রম যাচাই করা হয়।

অভিযানকালে দেখা যায়, সাদ ট্রেডার্স বিক্রয় রশিদ ছাড়া আমদানিকৃত পেঁয়াজ দ্বিগুণ লাভে বিক্রি করছে—যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading