বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা বন্ধ থাকে আমদানি-রফতানি কার্যক্রম

০ টি মন্তব্য 12 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | দুই ঘণ্টা বন্ধ থাকে আমদানি-রফতানি কার্যক্রম | সমবানী

হিলি স্থলবন্দরের শূন্যরেখায় আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে আমদানি-রফতানি কার্যক্রম।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিজিবি চেকপোস্টের সামনে ট্রাকটি হঠাৎ বিকল হয়ে গেলে দুই দেশের মাঝে পণ্য পরিবহন সম্পূর্ণ থমকে যায়।

এ সময় বন্দর এলাকায় তৈরি হয় গাড়ির দীর্ঘ সারি ও পণ্যবাহী যানজট। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, ট্রাকটি শূন্যরেখায় বিকল হওয়ায় দুই দেশের আমদানি রফতানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়ায় প্রায় দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিকভাবে আমদানি রফতানি চালু হয়েছে।

বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি নিয়মিতভাবে চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading