হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি রফতানি বন্ধ
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি , দিনাজপুর
মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারের কার্যক্রম।
শনিবার (১৫ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা-হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনুর ইসলাম।
তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ফলে আজ শনিবার সরকারি ছুটি রয়েছে। একারণে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামীকাল রবিবার থেকে পুনরায় হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হবে।
এদিকো হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম জানান, বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সপ্তাহের ৭দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তাই পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
