বোরহানউদ্দিন গংগাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
ভোলা জেলার বোরহানউদ্দিন গংগাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৩ মার্চ উপজেলার জয়া হাজি তোফায়লিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খল ভাবে গংগাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক মোঃ মোকাম্মেল হোসেন সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম বলেন,রোজা শুধু উপবাস থাকার নাম নয় তাকওয়া তথা আল্লাহ ভীরুতাও শিখায়।
গংগাপুর ইউনিয়নের চর গুলো বেকু দিয়ে যারা কাটছে। ভবিষৎতে ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে তাদের কবর গুলো বেকু দিয়ে কাটা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মোঃ সফিউল্লাহ। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এ এইচ এম অলিউল্যাহ। গংগাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন কাজী।
উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা আবুল কালাম, জামায়াতে ইসলামী পৌর আমির মাওলানা মোঃ আমানুল্লাহ, পক্ষিয়া ইউনিয়ন আমির মাওলানা মোঃ হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার,সদস্য মোঃ ইকবাল হোসেন নয়ন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান।
ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
