শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

০ টি মন্তব্য 9 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত | সমবানী

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরনদীর চড়ুইভাতি রেস্তোরা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মজলিসে মুফাশসিরিন কেনিদ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সদস্য সচিব ও বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। বক্তব্য রাখেন সরকারী গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, সেক্রেটারী এসএম জুলফিকার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জাতায়াতের আমির আলহাজ¦ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারন সম্পাদক মেহেদী হাসানÑসহ অন্যান্যরা। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, জেলা ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা জাকির হোসেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading