দুর্নীতি করবো না কাউকে করতে দেবো না, রাষ্ট্রের সুবিধা যাবে জনগণের ঘরে সাংবাদিক দের বলেন আনোয়ার হাসান সুজন
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর
ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন এর সাংবাদিক সম্মেলন করেন ফুলপুর বাস স্ট্যান্ড ঘাসফড়িং রেস্টুরেন্টে।
এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিক দের সাথে পরিচয় হন তিনি। পরে সকল সাংবাদিক দের উদ্দেশ্যে বলেন আপনারা জাতির বিবেক, আপনারা অনেক কিছু করতে পারেন । আপনারা যদি সত্য তুলে না ধরতেন তাহলে হয়তো আমরা এই দেশটা কি নতুন করে পেতাম না। আমি আপনাদের মাধ্যমে ফুলপুর তারাকান্দার বিষয়ে আলোচনা করেন তিনি বলেন , দীর্ঘদিন ধরে অবহেলা, বৈষম্য ও দুর্নীতির কারণে ফুলপুর–তারাকান্দার উন্নয়ন থেমে গেছে। তিনি বলেন, “এলাকার মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। নির্বাচিত হলে এই আসন হবে স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়নের মডেল, দুর্নীতির বিরুদ্ধে কড়া ঘোষণা।
এসময় উপস্থিত সাংবাদিক দের বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন—
“দুর্নীতি আমরা করবো না। দুর্নীতি কাউকে করতে দেবো না। রাষ্ট্রের প্রতিটি সুবিধা ইনশাআল্লাহ জনগণের ঘরে ঘরে পৌঁছাবে। কেউ আর ক্ষমতার দাপটে জনগণের হক নেবে না।
আধুনিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা, উন্নত সড়কযোগাযোগ ও কৃষিতে প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে পুরো অঞ্চলে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দেন।তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ প্রকল্প নেওয়ার ঘোষণাও দেন তিনি।
জনগণের মতামতকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন।
উপস্থিত সাংবাদিক দের বলেন, দলটি জনগণের ভোটাধিকার, সামাজিক নিরাপত্তা এবং জনসেবায় স্বচ্ছতা আনতে আগামী দিনগুলোতে আরও সক্রিয় অবস্থান নেবে। দায়িত্বশীল রাজনীতি ও সেবামূলক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে দলের মূল লক্ষ্য। আমি আনোয়ার হাসান সুজন নির্বাচিত হলে ফুলপুর তারাকান্দার চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
