মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ প্রায় আঠারো বছর পরে ঈদের জামাত পড়ার সুযোগ পেয়েছি – সাবেক এমপি এম নাসের রহমান

০ টি মন্তব্য 26 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
print news | দীর্ঘ প্রায় আঠারো বছর পরে ঈদের জামাত পড়ার সুযোগ পেয়েছি - সাবেক এমপি এম নাসের রহমান | সমবানী

দীর্ঘ প্রায় আঠারো বছর পরে আপনাদের সাথে এখানে ঈদের জামাত পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া। আমরা কয়েকমাস আগে ফ্যাসিস্টের হাত থেকে দেশকে এই ছাত্র-জনতা সম্মেলিতভাবে উদ্ধার করেছি।

আমরা এখন নিজেরা অত্যন্ত শান্তি প্রিয় অবস্থায় জীবন যাপন করতে পারছি। আমি এই পবিত্র ঈদুল ফিতরে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি সুন্দর এবং আনন্দের সাথে আপনারা ঈদ উদযাপন করবেন। এসময় তিনি গনতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে সকলের কাছে তিনি দোয়া চান।

গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টায় মৌলভীবাজার শহর টাউন ঈদগাহ ময়দানে প্রথম জামাতে অংশগ্রহণের পূর্বে ঈদের শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এর পর জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন বর্তমান সরকারে পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়াও মৌলভীবাজার পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ ও জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

এর পর সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাতের আগে নাসের রহমান ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন।

জামাত শেষে জেলা প্রশাসক,প্রশাসনের উর্দ্ধতন পদস্থ কর্মকতা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্ব শ্রেণীপেশার মানুষের সাথে নাসের রহমান ঈদের শুভেচ্ছা বিনিময়সহ কোলাকুলি করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading