সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে ভাষা সৈনিক চত্বরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে ভাষা সৈনিক চত্বরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা | সমবানী

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম,ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার, গৌরনদী পৌরসভা, গৌরনদী মডেল থানা, গৌরনদী হাইওয়ে থানা, মুক্তিযোদ্ধা সংসদ, গৌরনদী প্রেসক্লাব-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির‘র নেতৃত্বে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার লাখেরাজ কসবায় শায়িত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত এবং শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক এম আলম, বিএম বেলাল, উত্তম দাস ও কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading