ঘোড়াঘাটে আদিবাসী শহীদ স্মৃতি স্কুল ও ফুটবল খেলার মাঠ দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী, অভিভাবকরা
প্রতিনিধিঃ
ভূমিদস্যুদের কবল থেকে আদিবাসী সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখল মুক্তর দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ সমাবেশ ও ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছেন আদিবাসী শহীদ স্মৃতি স্কুল এর শিক্ষার্থী এবং অভিভাবকরা।
আজ রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জয়পুরপাড়া বাগদাফার্মের আদিবাসী সাঁওতাল অভিভাবক, শিক্ষার্থীদের আয়োজনে দিনাজপুর-বগুড়া মহাসড়কের আজাদ মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। মানববন্ধনে অংশ নেন আদিবাসী শহীদ স্মৃতি স্কুল এর কোমলমতি শিক্ষার্থী,অভিভাবক আদিবাসী সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে দিনাজপুর-বগুড়া মহাসড়কের প্রদক্ষিণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,কোমলমতি শিশুদের আদিবাসী শহীদ স্মৃতি স্কুল ও ফুটবল খেলার মাঠ ভূমি দস্যুরা জবর দখল করে নিয়েছে। শিক্ষার্থীরা স্কুল গেলে ভূমিদস্যুরা হুমকি দিচ্ছি।
ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যেতে চায় না। স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ার দেন আদিবাসী নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী নেতা ডা: ফিলিমন বাস্কে, ব্রিটিস স্বরেন, অন্জলী মুরমু, রিপন বেসরা,খোকন সুইটেন,হাসান মোরশেদ, জাহাঙ্গীর কবির ও এ্যাডঃসিরাজুল ইসলাম সহ অনেকে ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
