সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

০ টি মন্তব্য 4 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত | সমবানী

কুড়িগ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতিসহ প্রায় ১৫টি মামলার কুখ্যাত আসামী নিজাম উদ্দিন ওরফে মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হিলফুল ফুজুল তরুণ সংঘ, বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসা এবং নাজিমখান ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, নাজিমখান ইউয়িনের ইউপি সদস্য মোসলেম উদ্দিন, ভুক্তভোগী মাইদুল ইসলাম, শিক্ষক রাজু আহমেদ, আহত ভুক্তভোগী জবা আকতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সম্বনয়ক রিফাত রেদওয়ান মন্ডল, হিলফুল ফুজুল তরুণ সংঘের সভাপতি আহসান হাবীব সৌরভ মন্ডল, শিক্ষার্থী আশা মনি প্রমুখ।

বক্তারা জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুর্ধুষ মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতিসহ প্রায় ১৫টি মামলার কুখ্যাত আসামী নিজাম উদ্দিন ওরফে মিজানের বাড়িতে গত ১মার্চ মধ্য রাতে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় সে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরের দিন ইফতারের আগে পুলিশের সোর্স সন্দেহে ইউপি সদস্য মাইদুল ইসলাম ও তার স্ত্রী শিক্ষক জবা আকতারকে নিজ বাড়ির সামনে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মকভাবে যখম করে।

এসময় বক্তারা আরও জানান, কুখ্যাত এই সন্ত্রাসীর পিতা নুরুদ্দিন সাবেক পুলিশ সদস্য এবং তার বড় ও ছোট ভাই সেনাবাহিনীতে চাকুরিরত রয়েছে। এই প্রভাব দেখিয়ে নিজাম উদ্দিন মিজান দীর্ঘদিন ধরে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ে।এতে করে ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এবং নিজাম উদ্দিন মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading