রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন | সমবানী

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার ( ৯আগস্ট) বেলা সাড়ে ১১টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন দুমকি প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের দুমকি প্রতিনিধি দেলোয়ার হোসেন, সমকালের এবাদুল হক, দিনকাল ও ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও জবাবদিহি পত্রিকার আমির হোসেন, জনকন্ঠ প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল, যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, সংবাদ ও মুসলিম টাইমসের জাহিদুল ইসলাম, ভোরের কাগজের হারুন অর রশিদ, আনন্দ টিভির মিজানুর রহমান, আলোকিত বাংলাদেশের রাকিবুল হাসান প্রমুখ।

এসময় দুমকি উপজেলায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading