সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বামনা, বরগুনা
গত ০৮/০৮/২০২৫ রোজ শুক্রবার গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরগুনার বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে মানব বন্ধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
আজ রবিবার (১০ আগষ্ট) বেলা ৯-৩০ ঘটিকায় বামনা প্রেসক্লাব সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের আয়োজিত ঘন্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন,
দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা প্রভাষক মোঃ জাকির হোসাইন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরাম এর বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির মোল্লা।
দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবু নাসের গোলাম কিবরিয়া, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন মোল্লা, দৈনিক শেষ কথার উপজেলা প্রতিনিধি হাফেজ
মোঃ আল আমিন হোসেন, উপজেলা জাতীয়তাবাদী যুবদল এর যুগ্ম আহ্বায়ক মোঃ সজিব হোসেন মুন্না প্রমুখ।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপজেলায় কর্মরত সাংবাদিক সিদ্দিকুর রহমান মান্না, মোঃ কবির শিকদার,দৈনিক জনতার প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম মোঃ বাসির মোল্লা, মোহ ওমর ফারুক সাবু, নজরুল ইসলাম সহ উপজেলার সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিক হত্যার প্রতিবাদ করেন।
উল্লেখ্য গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে। এ ছাড়াও ওইদিন মনেয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে আঘাত করে আহত করা হয়।
বক্তারা অবিলম্বে সকল খুনিদের আইনের আওতায় আনা সহ যতো দ্রুত সম্ভব বিচারের দাবী জানান।এ ছাড়াও সারা দেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য সরকারকে কঠোর ভাবে দমনের অনুরোধ জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
