শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পাথর ক্রাশিং মেশিন বন্ধের দাবীতে উপজলা পরিষদ চত্তরে মানব বন্ধন

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লালমনিরহাট
print news | পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পাথর ক্রাশিং মেশিন বন্ধের দাবীতে উপজলা পরিষদ চত্তরে মানব বন্ধন | সমবানী

মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে পাটগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেল মেশিন বন্ধের দাবীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া খেলার মাঠে বেল মেশিন (পাথর ক্রাশিং) এর বিকট শব্দে জনস্বাস্থের ক্ষতি সহ পরিবেশ দূষন হচ্ছে।

স্থানীয়রা জানান একাধিকবার বিভিন্ন সরকারী দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও বিষটির সুরাহা না হওয়ায় তারা আজ এই মানব বন্ধন এ দাড়িঁয়েছেণ।

মানব বন্ধনে এলাকাবাসীর পাশাপশি ছাত্র-ছাত্রীরা অংশ নেন। মানব বন্ধনে অংশ নেয় এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী জানান বেল মেশিনের শব্দে তাদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে। সামনে বার্ষিক পরীক্ষা, এ রকম অবস্থা চলতে থাকলে তাদের পরীক্ষার ফলাফল ভালো হবে না।

স্থানীয়রা জানান যে, পাটগ্রামে আরও বেল মেশিন আছে সেগুলে জনবসতির বাইরে। “এই বেল মেশিন টি জনবসতি পূর্ণ এলাকায়। এই মেশিন সরানোর জন্য আমরা টিএনও স্যারের নিকট আবেদন জানাই তিনি থানায় অভিযোগ করতে বলেন। থানায় গেলে ওসি সাহেব টিএনও স্যারের কথা বলেন।”

তারা আরও জানান “এলাকায় অনেক অসুস্থ্য মানুষ আছেন, ছাত্র-ছাত্রীদের সামনে বার্ষিক পরীক্ষা বেল মেশিনের শব্দে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে”

বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আজকে উপজেলা পরিষদ থেকে তারা ফিরে যাবেন না।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading