সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় কলেজের অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

০ টি মন্তব্য 14 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
print news | তেঁতুলিয়ায় কলেজের অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ | সমবানী

পঞ্চগড়ে ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান কতৃক অবৈধ নিয়োগ বানিজ্য বাতিল ও তার অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

আজ সোমবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা৷

এসময় উক্ত মানববন্ধন ও সমাবেশের বক্তারা বলেন, অত্র কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দীর্ঘ দিন ধরে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন৷ তিনি নিয়মিত কলেজে উপস্থিত না হয়েও নিয়মিত বেতনভাতা উত্তোলনও করছেন৷ এছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে নিয়মনীতি তোয়াক্কা না করে জালিয়াতি করে কলেজে তার স্ত্রীসহ ৫ শিক্ষককে নিয়োগ প্রদান করেন। অথচ সেই ৫ শিক্ষকের নিয়োগ অবৈধ এবং তারা কোন দিন কলেজে আসেননি বলে অভিযোগ তাদের।

এছাড়া জমির মালিকরা কলেজ নির্মাণের জন্য জমি প্রদান করলে দীর্ঘ ২১ বছর অতিবাহিত হলেও কোন ক্ষতিপূরণ বা জমির মূল্য না পাওয়ায় প্রতিবাদ জানান। পাশাপাশি কলেজের অধ্যক্ষের অপসারণ ও তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবী জানান।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হামিদুল হাসান লাবু,স্কুল শিক্ষক আব্দুর রশিদ, তাসকিন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্যসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading