দূর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধে ভারতে ইলিশ পাঠানো হয়েছে
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৫-০৯-২০২৫
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,দূর্গা পূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে কোন চাপে নয়। দূর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়াও প্রবাসী বাঙালীদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ বিদেশে পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মুল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এসময় তিনি আরও বলেন, গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ সহ চারটি জেলায় সম্পূর্ণরুপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা; স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ। সট- ফরিদা আখতার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
