মাহে রমজান উপলক্ষে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য খালাস ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারিখ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েদশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানা গেছে, ধর্মীয় গুরুত্ব এবং সরকারি সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে রমজান মাসে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময় সূচি অনুযায়ী পুরো রমজান মাস পণ্যবাহী ট্রাকগুলো জিরোপয়েন্ট দিয়ে বাংলাদেশ সময় বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত চলাচল করতে পারবে।
রমজান পরবর্তী সময় সূচি পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও পূর্বের নিয়মে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পত্রে উল্লিখিত সময়সীমা অনুযায়ী দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রতি বছরই রমজান মাসে শ্রমিক ও ব্যবসায়ীদের ইফতার এবং ইবাদতের সুবিধার্থে এই ধরনের সাময়িক পরিবর্তন আনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সময়সূচির ফলে বন্দরে পণ্য খালাস ও পরিবহনে শৃঙ্খলা বজায় থাকবে।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
