কুড়িগ্রামে কুড়িগ্রামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এলাকায় স্মৃতি রাণী (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) দুপুরে ওই এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
নিহত ওই গৃহবধূ একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, নিহত স্মৃতির স্বামী ঢাকায় কাজে গেছে। তিন সন্তান নিয়ে সে বাড়িতেই থাকত। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে আরাজি কদমতলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
