আগামী জুলাই-এপ্রিলের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর কাম্য: মেজর হাফিজ
প্রতিনিধিঃ
মোঃ কবির হোসেন চাপরাশি, তজুমদ্দিন, ভোলা
ভোলার তজুমদ্দিন উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিশেষ অতিথি উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ রাজীব, মেহেদী হাসানসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, বিগত ১৭ বছর আমাদের জন্য কঠিন সময় গিয়েছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। কিন্তু এরা যে কত নিষ্ঠুর ও নির্মম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপটি প্রকাশ পেয়েছে। তবে বিগত ১৭ বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনগুলো কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। অনেকে শহীদ হয়েছে শাহাদাৎবরণ করেছে। বাংলার মাটিতে আজ অথবা কাল তাদের বিচার অবশ্যই হবে। এ সময় তিনি ছাত্রদলকে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর মতো বেপরোয়া না হওয়ার নির্দেশনা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তীর নাম। কিন্তু আওয়ামী লীগ তাঁকে উপযুক্ত মর্যাদা দেয়নি বলেও মেজর হাফিজ মন্তব্য করেন।
সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি আশা করি অন্তবর্তীকালীন সরকার আগামী জুলাই-এপ্রিলের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
