বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে সংবাদ সম্মেলন: ‘মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ’

০ টি মন্তব্য 4 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হাকিমপুরে সংবাদ সম্মেলন: ‘মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদ’ | সমবানী

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাকিমপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাহ আলম সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এবং সামাজিক ভাবে সম্মানহানি ঘটাতে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দায়ের করেছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মহনা-বালিয়াডাঙ্গা গ্রামে জমি ও পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি দাবি করেন, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময় পুলিশি হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের আশ্রয় নেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি একটি মাছ চুরির ঘটনার সঙ্গে তার ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অথচ ঘটনার সময় তিনি এলাকাতেই ছিলেন না বলে দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মো. শাহ আলম জানান, এ ঘটনায় তিনি হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান এবং সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading