বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন

০ টি মন্তব্য 2 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হাকিমপুরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির শুভ উদ্বোধন | সমবানী

দিনাজপুরের হাকিমপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচির আওতায় লেবু, আম, নারিকেল তাল, নিম, বেল, জাম ও কাঁঠাল এর চারা ও মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, পেঁয়াজ বীজ (কন্দ) এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম জানান, হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচি আওতায় উপজেলার ৫০ জন কৃষককে ৫টি জনপ্রতি আমের চারা, ৫০ জন কৃষকে লেবু গাছের চারা সাথে ১০ কেজি জৈব সার, ২০ জন কৃষককে ১০ গ্রাম মরিচ বীজ সাথে ডিএপ ৫ কেজি ও এমওপি ৫ কেজি বিতরণ করা হয়েছে।

এছাড়া উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে তাল গাছের চারা ও ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading