গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন আহবায়ক তপন কুমার, সদস্য সচিব গিয়াস উদ্দিন
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী
বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কমিটির আহবায়ক হয়েছেন পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার রায় এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলহাজ¦ এস এম গিয়াস উদ্দিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, মো. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক এইচ এম ইলিয়াস হোসাইন ।
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম ইলিয়াস হোসাইন জানান, গতকাল শনিবার গৌরনদীর পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলার গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সকল শিক্ষক মন্ডলীর সম্মতিতে সর্বোচ্চ ভোট পেয়ে আহবায়ক নির্বাচিত হয়েছেন পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার রায় এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলহাজ¦ এস এম গিয়াস উদ্দিন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
