ধানের শীষে ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দিন- ডাঃ জাহিদ
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহবান জানান এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপিকে দেশ পরিচালনার দ্বায়িত্ব পালন করার সুযোগ দিন।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) উপজেলার আলিহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বাওনা বাজারে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। এরপরে অত্র ইউনিয়নের মনশাপুর, হরিহরপুর ও সাদুড়িয়া বাজারে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
আলিহাট ইউনিয়ন বিএনপির ভাঃ সভাপতি বুলবুল আহম্মেদের সভাপতিত্বে নির্বাচনি পথসভায় অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন বলেন, মনে রাখবেন আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনার ভোট আপনার অধিকার। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। তাই ১২ ফেব্রুয়ারী সকাল সকাল কারও প্রলোভন বা প্রতারনায় কান না দিয়ে ধানের শীষে ভোট দিবেন।
ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ধানের শীষে আপনার মুল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করলে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। বিএনপির ধানের শীষ প্রতীককে ভোট দিবেন কেন? বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন, ১০ হাজার টাকার কৃষি ঋন সুদসহ ১৩ ফেব্রুয়ারী থেকে মওকুফ করা হবে।
মা বোনেরা পাবেন ফ্যামিলি কার্ড, জাতি দলমত নির্বিশেষে পাবেন এই কার্ড। কৃষক ভাইদের জন্য থাকবে কৃষি কার্ড। যে কার্ডের মাধ্যমে কৃষক ভাইয়েরা কৃষি পণ্য, রাসায়নিক সার ও সেচ সুবিধা পাবেন। মনে রাখতে হবে বিএনপি অগ্রগতি ও উন্নয়নের দল।
তিনি বলেন, হাকিমপুর হিলি পোর্ট সহ চার উপজেলার রাস্তা ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য সেবার এমন ভাবে মান উন্নয়ন করতে হবে। যেহেতু এই এলাকা কৃষি নির্ভরশীল তাই কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেই লক্ষ্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। তাই ১২ ফেব্রুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেওয়ার আহবান জানান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সাঃ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ভাঃ ফরিদ খান, সাঃ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, প্যানেল চেয়ারম্যান আল ইমরান, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি আব্দুর রউফ, আলিহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
