মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জের পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামি পুনরায় গ্রেফতার

০ টি মন্তব্য 11 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | নবাবগঞ্জের পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামি পুনরায় গ্রেফতার | সমবানী

দিনাজপুরের নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রীল কেটে পলাতক আসামি মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
থানা

গত ২৩ মার্চ রবিবার রাত্রি ৩ঃ৩০ মিনিটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জ থানার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামে তাকে আটক করা হয়। অভিযানের সময় আসামি রয়েলের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর আটক আসামীকে নবাবগঞ্জের আফতাবগন্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

সেহরীর সময় সুযোগ বুঝে আটক পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রীল কেটে পালিয়ে যায়। পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তাকে গ্রেফতারের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র এবং নবাবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অবশেষে গতকাল (২৪ মার্চ) রাতে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন রাতে প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading