শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

০ টি মন্তব্য 4 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হাকিমপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ | সমবানী

দিনাজপুরের হাকিমপুরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ীতে ও জমিতে চাষযোগ্য সবজি এবং মাঠ পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে মোট ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ জন কৃষককে ৭ ধরনের সবজি বীজ দেয়া হয়।
আজ সোমবার আরও ২৮০ জন কৃষককে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে সারসহ ৪ প্রকার সবজি বীজ দেয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,।

এ সময় অতিথিরা বলেন, সরকারের লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করা। কৃষকদের কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আগ্রহ বাড়াতে নিয়মিতভাবে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading