কৃষকদের মাঝেবিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বরগুনা, বামনা
আজ ২২/১০/২০২৫ বুধবার বেলা ১১ঘটিকায় বামনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩০০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দঃ) মোহাম্মদ পলাশ আহমেদ, এ সময় তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ নানা প্রনধনার সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, তিনি বলেন কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে সরকারের বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের সহায়তা অব্যাহত রাখব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
