রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

০ টি মন্তব্য 19 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | হিলিতে অধ্যাপক ডাঃ জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত | সমবানী

দিনাজপুরের হিলিতে অসহায় ও দরিদ্র রুগীদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় হাকিমপুর হিলি পৌর বিএনপির আয়োজনে থানা মোড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় ১৪’শ থেকে ১৫’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি এলাকার গরীব দুস্থ ও অসায় মানুষ।

চিকিৎসা সেবা নিতে আসা পৌর শহরের আলেয়া বেগম বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই। একটা ডাক্তার দেখাতে গেলে ৫০০-৬০০ টাকা লাগে।আর এখানে আমাদের আসনে ধানের শীষ প্রতীককের প্রার্থীর পক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আমরা খুবই খুশি।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading