বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী, বরিশাল
print news | গৌরনদীতে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক | সমবানী

বরিশালের গৌরনদীতে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামাদিসহ চার জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। তারা হলেন- পৌরসভার কাছেমাবাদ এলাকার হারুন অর রশিদ শিকদারের ছেলে মো. সোলায়মান শিকদার (৪৫), মোশারেফ হোসেনের ছেলে মাকসুদ খলিফা (৩৮), জয়নাল লস্করের ছেলে রমজান লস্কর (৪৫), আইয়ুব আলী হাওলাদারের ছেলে আসাদ হাওলাদার (৪৫)।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকায় মোবারক শিকদারের বাড়ির বাগানে জুয়া খেলার সময় ওই জুয়াড়িদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে থানার এসআই মিঠুন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার কাছেমাবাদ এলাকায় মোবারক শিকদারের বাড়ির বাগানে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই এলাকার মো. সোলায়মান শিকদার (৪৫), মাকসুদ খলিফা (৩৮), রমজান লস্কর (৪৫), আসাদ হাওলাদার (৪৫)কে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading