শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর রহমান চৌধুরী আর নেই

০ টি মন্তব্য 11 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর রহমান চৌধুরী আর নেই | সমবানী

দিনাজপুর- ৬ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী আর নেই(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ সােমবার সকাল ৮ টার দিকে দিনাজপুর নিজ বাসভবনে অসুস্থ জনিত কারণে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী।

তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলার সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।

দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

কাজী আবু জাফর মো.লুৎফুর রহমান চৌধুরী দিনাজপুর -৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) ১৯৮৬ সালে সালের নির্বাচনে ন্যাপ থেকে কুঁড়ে ঘর মার্কা নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দিনাজপুর বার কাউন্সিলে ও দ্বিতীয় জানাজা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে নিজ বাসভবনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading