ফুলপুর জমিয়তে উলামায়ে ইসলামের নতুন কমিটি গঠন সভাপতি মাওঃ আবু রায়হান, সম্পাদক মাওঃ আওলাদ
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম, ফুলপুর, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ফুলপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফুলপুর আদর্শ মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আবু রায়হান , সাধারণ সম্পাদক ফুলপুর জামিয়া মাদানিয়া দারুল উলুম গোদারিয়া মাদরাসার মোহতামিম মুফতি আওলাদ হোসাইন,কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ সভাপতি মাওঃ মাকসুদুল আলম,মাওঃফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃমাহমুদুর রহমান মানিক, সহ সাধারণ সম্পাদক মাওলানাঃ হাবিবুর রহমান, মাওঃমুখলেছ, সাংগঠনিক সম্পাদক মাওঃ কেফায়েত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির উদ্দিন, মাওঃ শরীফুল ইসলাম, মাওলানা আলমগীর, প্রচার সম্পাদক মাওঃ আবুল বাশার, অর্থ সম্পাদক মাওঃ ইব্রাহিম। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের ফুলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আল্লামা আইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, সিনিয়র সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলামে কেন্দ্রীয় কমিটি, সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী সিনিয়র সহ-সভাপতি জমিয়তে উলামা ইসলাম ময়মনসিংহ জেলা শাখা, মাওলানা ফরিদ হাবিবুল্লাহ রুশদি সহ-সভাপতি ময়মনসিংহ জেলা শাখা, মুফতি জাকির হোসাইন সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা, মাওলানা আব্দুল্লাহিল বাকি,সাংগঠনিক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা।
এর আগে (১৬ নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকার সময় ফুলপুর মহিলা কলেজ রোডস্থ সানাই কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নয়া কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মাহবুবুল্লাহ কাসেমী।
অনুষ্ঠানে ১৩ সদস্য কমিটির পাশাপাশি ৯ সদস্য উপদেষ্টা কমিটিরও তালিকা প্রকাশ করা হয়, উপদেষ্টা মন্ডলীগন হলেন প্রধান উপদেষ্টা আল্লামা এমদাদুল হক, উপদেষ্টা আল্লামা আইনুদ্দিন, ফজলুল হক, মাওলানা ইয়াহিয়া, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আজিমুদ্দিন শাহজামালী মাওলানা নঈম উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে ফুলপুর তারাকান্দা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত সহ বিভিন্ন মাদরাসার মুহতামিম গন বিভিন্ন মসজিদের ইমাম খতিব গন, এবং বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে নব গঠিত কমিটির সদস্যগনের নেত্রীত্ব এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় ফুলপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর আদর্শ মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
