বিরামপুরে ছিনতাই করা প্রাইভেটকার বিক্রয়ের সময় আওয়ামীগ নেতাসহ আটক-৫
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
মালিককে বেধড়ক পিটিয়ে ঢাকা থেকে ছিনতাই যাওয়া প্রাইভেট কার বিরামপুরে বিক্রয়ের সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিরামপুর পৌরশহরের চাঁদপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল(৫২), একই এলাকার শিমলতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল(২৯), রংপুর মিঠাপুকুর এলাকার ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন(৫২) নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন(৪১) একই এলাকার আম্বর আলীর ছেলে মাসুদ রানা অরফে শুভ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,গত আগস্ট মাসে ঢাকার নারায়নগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। সেই প্রাইভেট কারটি কয়েকদিন ধরেই বিরামপুর কলেজ বাজার এলাকায় অবস্থান করছিল।আজ বিকেলের দিকে বিরামপুর এলাকার এক ব্যক্তির কাছে বিক্রয়ের চেষ্ঠা করেন। এসময় ক্রয়কৃত ব্যক্তি নারায়নগঞ্জে বিআরটিএতে ফোন দিয়ে প্রাইভেট কারের আসল মালিকের সাথে কথা হয়। কথার ফাঁকে ওই ব্যক্তিকে তাদের প্রাইভেট কারটি ছিনতায়ের বিষয়টি অবগত করলে তারা দ্রুত পুলিশকে অবগত করেন।পরে পুলিশ এসে প্রাইভেট কারসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমতাজুল হক বলেন, চোরায় গাড়ি বিক্রয়ের সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গাড়িসহ তাদের জেলা ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
