শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় একই পরিবারের সাঁজাপ্রাপ্ত পাঁচ আসামী গ্রেফতার

০ টি মন্তব্য 9 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মাছুম বিল্লাহ ,ঝালকাঠি জেলা
print news | কাঁঠালিয়ায় একই পরিবারের সাঁজাপ্রাপ্ত পাঁচ আসামী গ্রেফতার | সমবানী

কাঁঠালিয়ায় একটি গাছ কাটা মামলায় তিন বছরের সাঁজাপ্রাপ্ত স্বামী স্ত্রী পিতা পুত্রসহ একই পরিবারের পাঁচ আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার বার (২৪ জুলাই) রাতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে হাতিরঝিল থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উত্তর চেঁচরী গ্রামের আবুল হোসেন, আবুল হোসেনের স্ত্রী আমিরুন নেছা, ছেলে সোহেল হোসেন, শাহআলম ও মেয়ে তানিয়া আক্তার। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ইউপি মেম্বার শাহিন খান জানান, উপজেলার উত্তর গ্রামের মৃত্যু তাছেন আলীর ছেলে আবুল হোসেন সমস্ত জমি বিক্রি করে বাড়ী থেকে অন্যত্র চলে যায়। বেশ কয়েক বছর ২০১১ সালে বাড়ীতে ফিরে আসে। তার কোন জমি না থাকায় পরিবার নিয়ে বসবাস করার মত কোন জায়গা ছিলনা। পরে স্থানীয় লোকজনের মধ্যস্ততায় বাড়ীতে একটি ঘর তুলে বসবাস করতে (মৌখিকভাবে) জমি দেয় তারই বড় ভাই মুনসুর হাওলাদার। আবুল হোসেন কিছুদিন বাড়ীতে থাকার পর, বড় ভাইয়ের জমিতে তারই রোপিত বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করে তিনি।

এ ঘটনায় ২০১৩ সনে বড় ভাই মুনসুর আলী বাদী হয়ে ছোট ভাই আবুল হোসেনসহ ৫জনকে আসামী করে ঝালকাঠি কোর্ট একটি (মামলা নং সিআর ৩১/১৩) মামলা করেন। মামলার পর এলাকা ছেড়ে ঢাকায় চলে যান তারা। আসামীদের অনুপস্থিতিতে তিনবছরের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। সাঁজার পরও দীর্ঘদিন পলাতক ছিলেন আসামীরা। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে কোর্টে চালান করে পুলিশ।
থানার ওসি মংচেনলা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading