কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে জেলে নিখোঁজ, দুই ঘন্টা পর লাশ উদ্ধার
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ দুইঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয় লোকজন ও ওই যুবকের সাথের জেলেরা খোজাখুজি করে ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে।
রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম লিটন মিয়া (১৯)। সে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রমনা ব্যাপারী পাড়া এলাকার সুন্দর আলী ও তার ছেলে লিটন মিয়া প্রতিদিনের ন্যায় আজ ভোররাতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ১১ টার সময় ছেলে লিটন মিয়া নৌকার সামন ভাগে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যায়। ব্রহ্মপুত্র নদের স্রোতের সে আর উপরে ভেসে না উঠলে সুন্দর আলী আশে পাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন। পরে অন্যান্য জেলেরা সেখানে এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে তারা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করে।
ইউপি সদস্য স্বপন জানান, প্রতিদিনের মত আজকে সকালে লিটন মিয়া ও তারা বাবা মাছ ধরতে যায়। এসময় জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে লিটন নিখোঁজ হয়। পরে সাথের লোকজন খোঁজাখুঁজির দুই ঘন্টা পর তার লাশ উদ্ধার করে। বর্তমানে ওই যুবকের লাশ তার বাড়িতে আনা হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মণ বলেন, ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। আপনার মাধ্যমে প্রথম শুনলাম।
চিলমারী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে একজন যুবক জালের সাথে প্যাচ লেগে পড়ে নিখোঁজ হয়। পরে অন্যান্য জেলে ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
